করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজবাড়ীতে চলছে প্রথম দিনের লকডাউন। আজ মঙ্গলবার (২২ জুন) সকাল থেকেই শহরের মোড়গুলোতে অভিযান চালিাচ্ছে পুলিশ।
তবে বাজারগুলোতে এখনও দেখা যাচ্ছে উপচে পড়া মানুষের ভিড়। বেশিরভাগ দোকানপাট ছিলো স্বাভাবিক দিনের মতোই খোলা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানিয়েছেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করছে প্রশাসন। শহরের প্রবেশ পথে এমনকি প্রতিটি মোড়ে পুলিশ মোতায়ন করা আছে, জনগণকে সবাইকে সচেতন করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সবাইকে নিজ থেকে সচেতন হতে হবে তা নাহলে লকডাউন দিয়ে করোনা ঠেকানো সম্ভব না।
জেলার সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৪৫১২ জন।
একাত্তর/এনএ