গাজীপুর থেকে ১৫০০ ইভিএম নেয়া হলো বরিশালে

সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য গাজীপুর থেকে ১৫শ’ ইভিএম মেশিন নেয়া হয়েছে বরিশালে। মেশিনগুলো রাখা হয়েছে শিল্পকলা একাডেমীতে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গাজীপুর সিটি নির্বাচনে ভোট নেয়া ইভিএম মেশিনগুলোই ব্যবহার করা হবে বরিশালে।

সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য এরইমধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আগামী ১২ জুন এই নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার ভোট দেবেন। আর এজন্য ১২৬টি ভোট কেন্দ্রে ৮৯৪টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।


একাত্তর/আরএ