দেশের সাত জেলার আটটি পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
বুধবার নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষারিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জুন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ সবকিছু ঠিক থাকলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।
যে আটটি পৌরসভায় ভোট হবে সেগুলি হলো, পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা; চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা; কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা; যশোর জেলার বেনাপোল পৌরসভা; চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা; শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।
একাত্তর/এআর