নোয়াখালীর কবিরহাটে নিজের মেয়েকে উক্তত্যকারীরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ও তার ছেলে জিহাদ।
সোমবার বিকেলে ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অভিযোগ করে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনে আওয়াত আনার দাবি জানান ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন জানান, স্থানীয় চাপরাশিরহাটের রব সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীতে পড়ুয়া তার মেয়ে নুসরাত জাহান জেরিনকে প্রায় সময় মাদ্রাসায় আসা যাওয়ার পথে আকাশ, একরাম ও নিপু আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলো।
বিষয়টি নুসরাত তার বড় ভাই আবু বকর জিহাদকে জানালে রোববার বিকেলে জিহাদ ও তার কয়েকজন বন্ধু পার্শ্ববর্তী চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বর গ্রামের খেরবাগ মোকামের সামনে গিয়ে উক্তত্যকারীদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আতিক উল্যাহ ফারুকের নেতৃত্বে ইভিটিজাররা প্রথমে তার ছেলে ও বন্ধুদের ওপর ওপর হামলা করে। খবর পেয়ে সাহাব উদ্দিন ঘটনাস্থলে গেলে সসস্ত্র ইভটিজাররা সদস্যরা তার ওপরও আক্রমন চালায় এবং ধারালো অস্ত্রের আঘাতে তার ছেলে গুরুতর আহত হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তরমূলক শাস্তির দাবি জানান ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
একাত্তর/এআর