উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। 

নিহত ওই রোহিঙ্গা নেতার নাম নূর হোসেন ওরফে ভুট্টু। 

শনিবার রাত ৯টার দিকে উখিয়া ২ নং ক্যাম্পে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। 

রোহিঙ্গা নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।


একাত্তর/এআর