বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ক্লিনিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে জেলার ফকিরহাট উপজেলার শিকদার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম সহ ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নাদিম হত্যা: বাবুকে পাঁচ দিনের রিমান্ডে পেলো পুলিশ
ইউএনও মারুফা বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/এসি