কমতে শুরু করেছে তিস্তার পানি, এখন বিপৎসীমার নিচে

উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধির পর এখন তা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও শর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতে সোমবার সকাল ছয়টায় তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এরপর সকাল ৯টা থেকে নদীর পানি কমে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি কমা অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন: ঈদের দিন বন্ধ মেট্রোরেল, সময়সূচিতে পরিবর্তন

এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার সকালের দিকে ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও বেলা বাড়ার সঙ্গে তা নেমে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে 


একাত্তর/এসি