সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

রংপুরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর ছিট কেল্লাবন্দে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিক লিটন ও হুমায়ূন ওই এলাকার বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী ও স্বজনরা জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভিতরে প্রবেশ করেন ঐ ভবনের ঠিকাদার ও রাজমিস্ত্রি হুমায়ূন। এসময় জমে থাকে গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে বাঁচাতে নীচে নেমে প্রাণ হারান লিটন মিয়া।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে পালানো ব্যক্তি গ্রেপ্তার

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব বসুনিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাজিরহাট থানায় নিয়ে যায়। 


একাত্তর/এসজে