মোল্লাহাটে কাভার্ডভ্যান চাপায় কিশোর ভ্যানচালক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কিশোর ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শাহীন আলম মোল্লা (১৪) উপজেলার বাসাবাড়ি গ্রামের আজিজুর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে ভ্যান নিয়ে দাড়িয়ে ছিল চালক শাহীন আলম মোল্লা। এসময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে সড়কের একটি নির্দেশনা পিলার উপড়ে ফেলে। 

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

তিনি বলেন, এ ঘটনায় মোল্লাহাট হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও নিহতের ভ্যান উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানায় নিয়ে গেছে।


একাত্তর/এসজে