পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের রেকর্ড

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় যানবাহন পারাপার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি। 

সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায় হয়েছে। 

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী জানান, মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা ও জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। 

এর আগে, সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল পদ্মা সেতুতে।

আরও পড়ুন: সড়কে ও ঘাটে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চাপ

আমিরুল ইসলাম আরও জানান, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার টোল আদায় করা হয়েছে। আর এ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮টি। 


একাত্তর/এসজে