টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট শিবুনাথ সরকার বলেন, বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: সন্তান না হওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
এতে অটোরিকশার সাতজন যাত্রী আহত হন। পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানোর পথে তিনজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাত্তর/এসজে