ঈদে নানাবাড়ি বেড়াতে গিয়ে ঘেরে ডুবে কিশোরীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গিয়ে ঘেরের পানিতে গোসলে নেমে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরী মোনালিসা (১২) ওই গ্রামের সামচু কাজীর নাতনি ও গোপালগঞ্জ জেলার মানিকদি গ্রামের বশার কাজীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, মোনালিসা তার মামাতো ভাইবোনের একসাথে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে মামাতো ভাইবোনেরা চিৎকার করলে স্থানীয়রা ঘেরের পানিতে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঘেরের মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে এক পর্যটকের মৃত্যু

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো