টিভিতে ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন (১৭) এলাকার মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির টিভিতে ডিস সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে পরিবারের লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে জাহাজের তেল খালাসের সময় আবারও বিস্ফোরণ
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
একাত্তর/আরএ