ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে আহত তিন গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়া এক খ্যাপাটে কুকুরে কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাত জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

রোববার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট গ্রামে এ ঘটনা ঘটে।


আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রামে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুসহ অন্তত ২০ জনকে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে ফেলে। 

আরও পড়ুন: নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কুকুরটি পালিয়ে গেছে। 


একাত্তর/এসি