নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তালতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম।
তিনি বলেন, ওই এলাকার কিছু অসাধু লোকজন দীর্ঘ দিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখলে দোকান বানিয়ে ভাড়া দিয়ে ব্যবসা করে আসছিল। এতে ঢাকা-আড়াই হাজার সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিলো।
আরও পড়ুন: আবারও বন্ধ রামপালের বিদ্যুৎ উৎপাদন
উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেলওয়ের সহকারী স্টেট অফিসার আতিকুল ইসলাম, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানীসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য।
একাত্তর/এসি