নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের একটি বাস ও গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার ভোরে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার ও সুপারভাইজারের মৃত্যু হয়। এছাড়া বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও বনপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের নাটোর হাসপাতাল এবং বনপাড়া ও আহম্মেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে নিয়ন্ত্রণ হারান চালক
ঝলমলিয়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
একাত্তর/জো