পঞ্চগড়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেবনগর ইউনিয়নের একটি রাস্তা থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- উপজেলার দেবনগর ইউনিয়নের হরবাবি গ্রামের সামসুল হকের ছেলে আবু হানিফ হানি (৩৫) ও হানির স্ত্রী মাছুমা খাতুন (৩০)।
পুলিশ জানায়, নীলফামারী থেকে মোটরসাইকেলযোগে দেবনগর এলাকার রাস্তা দিয়ে স্বামী-স্ত্রী আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
আরও পড়ুন: রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, আটক স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিকেলে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
একাত্তর/আরএ