মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)।
মামলার এজাহারে জানা যায়, রোববার দুপুরে ওই স্কুলছাত্রী এক বন্ধুর বাসায় যায়। দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বাড়িতে ঢুকে বন্ধুকে বের করে দিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহ নূর এ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দোষ স্বীকার করেছেন। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি