দীঘিনালায় আগুনে ভস্মীভূত ১৫ দোকান

খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় বাস স্টেশন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে বাসস্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বিআরডিবি কর্মকর্তার

এর আগে, চলতি বছরের মে মাসে দীঘিনালা বাসস্টেশনে অন্য একটি আগুনে ৬০টি দোকান পুড়ে যায়।


একাত্তর/জো