দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১৪। সোমবার রাত ৮টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হাসান আলী (৪২) পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী শিশু বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাসান আলী। ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি হাসান আলী পলাতক ছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পোরশা থানায় তাকে হস্তান্তর করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


একাত্তর/জো