রংমিস্ত্রিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় এক রংমিস্ত্রিকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শেখ আব্দুস সালাম (৫০) ওই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে।

নিহতের ভগ্নীপতি মো. মহসীন হোসেন জানান, সন্ধ্যার দিকে কে বা কারা সালামকে ফোন করে ডেকে নেন। এর কিছুক্ষণ পর থানাঘাটা এলাকায় তাকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয়। 

গুরুতর আহত অবস্থায় সালাম পাশের এক বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। 

এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে চুকনগর এলাকায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ভারতে পাচারের সময় সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহটি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে