সাতক্ষীরায় করোনায় শনাক্ত ও মৃত্যুর হার উচ্চমুখি

সাতক্ষীরা জেলায় করোনা শনাক্তের হার বাড়ছে আশংকাজনক হারে। সেই সাথে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। 

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। এদের ভেতর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় ১০৬ জনের নমুনা পরিক্ষা করে ৫৪ জনের করোনা পজেটিভ এসেছে। যা শতকরা হিসেবে ৫০ দশমিক ৯৪ শতাংশ।

মৃতদের স্বজনরা অক্সিজেনের অভাবে মৃত্যুর দাবী করছেন। 

তবে এই দাবীকে অস্বীকার করে জেলা সিভিল সার্জন হুসাইন শাফায়াত বললেন, সিফিল ও সেন্ট্রাল অক্সিজেনের সংকট হওয়ার কোন সুযোগ নেই।

সিভিল সার্জন আরো বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/এআর