সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম শুরু, মাছ ধরা বন্ধ থাকবে ২ মাস

মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনের নদী-খালে সকল প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। ১লা জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

এ সময়টা জুড়ে বনের অভ্যন্তরে অভয়ারণ্য এলাকাসহ সকল খালে মাছ ধরা বন্ধ থাকবে। প্রতি বছরই মাছের ডিম দেয়ার সময়কালে প্রজনন বৃদ্ধির উদ্দেশ্যে সুন্দরবনে মাছ আহরণ বন্ধ রাখা হয়ে থাকে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখায় পরবর্তী সময়ে বনের নদী-খালে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অন্যান্য বছরের মত এ মৌসুমেও পুরো দুই মাস সুন্দরবনের সকল ধরণের মাছ শিকার বন্ধ থাকবে। তিনি আরো বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানস’র (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে আসছে বনবিভাগ। 


একাত্তর/এসজে