নীলফামারীতে লকডাউনের চতুর্থ দিন, মাঠে তৎপর প্রশাসন

নীলফামারীতে লকডাউনের চলছে চতুর্থ দিন। লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে। পাশিাপাশি মাঠে তৎপর রয়েছে প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত।

লকডাউনের বিধিনিষেধ অমান্য কারায় গত ২৪ ঘন্টায় জেলার ছয় উপজেলায় ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১৭ জনের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জরিমনা আদায় এবং ১৯ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এদিকে শপিং মল বন্ধ থাকলেও অধিকাংশ দোকানের একটি সাটার খোলা রেখেছেন ব্যবসায়ীরা। জেলা ও উপজেলা শহরের রাস্তাঘাট ফাঁকা থাকলেও সকালের দিকে বাজারগুলোতে মানুষের সমাগম ছিলো অনেক বেশি। দুপুরের দিকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্য্যার সদস্যদের টহল জোরদার করায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হচ্ছেনা। 

অন্যদিকে, লকডাউন চললে মানুষের মাঝে স্বাস্থবিধি না মানার প্রবণতায় জেলায়  প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। 

গত ২৪ ঘন্টায়  জেলায়  মোট ১২৬টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। । শনাক্ত বিবেচনায় ৩৯ দশমিক ৬৮ শতাংশ। যা এখন পযন্ত জেলায় সর্বচ্চ হার। জেলায় শুরু থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৭৭ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬২জন। 

একাত্তর/ এনএ