রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন রয়েছেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ হয়ে, ১২ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন। 

গত সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৬১৬ টি নমুনা পরীক্ষায় ২১০ জনের করোনা পজিটিভ আসে। এই জেলায় এখন শনাক্তের হার ৩৪ দশমিক ৯ শতাংশ। 

একাত্তর/ এনএ