গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের এখনো জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮-১০ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে।