বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন দুইজন। নীলফামারীর জলঢাকায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় জলঢকা পৌর শহরের দক্ষিণ কাজিরহাট মহল্লায় এ ঘটনাটি ঘটে।

নিহত গোলাম আজম (৪২) ওই মহল্লার মৃত আহম্মেদ হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন জলঢাকা পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন বাবলু।

স্থানীয়রাদেও বরাত দিয়ে পৌর  মেয়র জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরের পাড় ভেঙ্গে যায়। ওই পুকুরে থাকা মাছ অনত্রে সড়িয়ে নিতে পুকুরের পানি নিস্কান করতে যায়  গোলাম আজম। এসময় পুকুর পাড়ে থাকা বিদ্যুতের তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, পটুয়াখালীর গলাচিপায় হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪৫) নামের এক দর্জির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ জুলাই) বি‌কে‌লে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজারে। মো.মিজানুর রহমান চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো.জয়নাল গাজীর ছেলে।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি একাত্তরকে জানায়, মঙ্গলবার বি‌কে‌লে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজারের দর্জি মিজানুর রহমান মেইন সুইচ থেকে ফ্যানের লাইন দিতে গিয়ে হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনা শুনেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


একাত্তর/এসএ