একাধিক মামলার তিন সন্ত্রাসি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশের অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র গুলিসহ জেলার ৩ সন্ত্রাসিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তারু মন্ডল, মীর কাশেম ফকির এবং মজনু মন্ডল।

বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত মাসে ২৯ তারিখে প্রায় রাত পৌনে বারোটার সময় মুখ বাধা একদল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মোকছেদ  আলী মন্ডলের বাড়িতে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তারু ও পরে তার অন্য দুই সহযোগিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা সচল একটি বন্দুক ও একটি একনলা বন্দুক সাথে ২ টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ৩ জনই চিহ্নিত সন্ত্রাসি। এদের প্রত্যেকের নামে হত্যা, ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা আছে। 

একাত্তর/এনএ