খুলনার চার হাসপাতালে ২২ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

নিহতদের ভেতর খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সদ হাসপাতালে ২ জন এবং আবু নাসের হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আট জেলায় ১০৫ মৃত্যু

মৃতদের ১২ জন খুলনার, ৩ জন বাগেরহাটের, যশোরে ২ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা , নড়াইল এবং পিরোজপুরের একজন করে মারা গেছেন। 

জেলার করোনা পরিস্থিতি খারাপ হওয়ার প্রধান কারণ হিসেবে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করাকে দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া করোনা পজেটিভ ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করার কাজগুলোও ঠিকমতাে হয়নি বলেও মনে করছেন তারা।


একাত্তর/এআর