নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাওঁ এলাকার একটি বাড়িতে গড়ে ওঠা জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী বোমার নিরাপদ বিস্ফোরণ ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যার। এর আগে ওই বাড়ি ঘিরে রাখা হয়েছিল।
অভিযান শেষ করে রোববার রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান।
সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়, ১৯ মে সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের চেষ্টা চালায় জঙ্গিরা। ঘটনা তদন্ত করতে গিয়ে রোববার যাত্রাবাড়ি এলাকা থেকে মাওলানা মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মাওলানা মামুন সেখানে একটি মসজিদে ইমামতি করেন। তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার ও বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানে বিপুল সংখ্যক বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সিটিটিসির অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সহায়তা করে।
সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়, মাওলানা মামুনের দেওয়া তথ্যে বন্দর মদনপুরের হাজীপুর এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালাবে সিটিটিসি। ইতিমধ্যে ওই বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন: ৫৩ বছর পর রোমে গেলো ইউরো
এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ওই আস্তানায় অভিযান চালিয়ে সোয়াত ও বোমা ডিস্পোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। অভিযানে সহযোগিতা করেছে জেলা পুলিশ।
প্রথমে ১০ টা ৪৫ মিনিটে, পরে ১০ টা ৫৪ মিনিটে ও শেষে ১১ টা ৮ মিনিটে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট।
একাত্তর/এসি