রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরডিএ মার্কেটের ১ নম্বর গদি ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুর্হুর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে৷ এসময় লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের যে অংশে আগুন লাগে, সেখানে মার্কেটের কর্মাচরীরা বসবাস করেন। সেখানে থাকা রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।