ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় পাঁচশ ভ্যানচালকদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বোয়ালমারী ‘আনোয়ারা মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা আফতাব আহমেদের অর্থায়নে করোনাকালীন সময়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১১টায় পৌরসভা চত্বরে পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ ও সেমাই।
আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে কোরবানির পশুবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোমিন খান, ওয়ার্ড কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব মিয়া, আজিজুল হক, জমির আলী, সামাদ খান, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল প্রমুখ।
একাত্তর/এসি