কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিক পল্লী এলাকায় র্যাবের সাথে গুলিবিনিময়কালে আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ভোররাতে শহরের সাহিত্যিক পল্লীর বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশু আলী দক্ষিণ সাহিত্যিক পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে। সে কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী ছিলেন।
আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে আটকে ৭ শতাধিক যানবাহন
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, দীর্ঘদিন ধরে এ শীর্ষ সন্ত্রাসী এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারেরও প্রধান আসামী আশু আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বড়বিল এলাকায় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্ম-রক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় আশু আলী।
একাত্তর/আরএ