ফকিরহাটে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ

বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় একটি পরিবহন থেকে নিষিদ্ধ ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে বিএম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরিবহনটি ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার দিকে যাচ্ছিলো।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএম লাইন পরিবহনের টুলবক্স তল্লাশী করে ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। 

plastic3

খবর পেয়ে ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাজিব গাইন এবং বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক মো. সোহাগ তালুকদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে পরিবহনটি ছেড়ে দেয়া হয়। 

পরিবহনের সুপারভাইজার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে এক ব্যক্তি ১৩টি বস্তা টুল বক্সে ওঠান। যা মোড়েলগঞ্জ থেকে নেওয়া হবে। ফকিরহাট পুলিশের অভিযানে জানতে পারেন বস্তার ভিতর বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ রয়েছে। 

ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, পলিথিন ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি।