ময়মনসিংহ মেডিকেল একদিনে করোনায় ইউনিটে ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জোন মৃত্যুবরণ করে বলে জানান তিনি।

ডা. মহিউদ্দিন খান বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী  ভর্তি আছেন। যার মাঝে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ৪৩১ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।


একাত্তর/এসএ