নাটোরের গুরুদাসপুর উপজেলার কচুগাড়ী সীমান্তবাজার এলাকায় তুলসি নদীতে ডুবে জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার কচুগাড়ী সিমান্তবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জিসান ওই এলাকার জিল্লুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশেই তুলসি নদীর ধারে সকাল ৯টার দিকে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিলো জিসান। একপর্যায়ে সে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন জিসানকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর হাসপাতালের চিকিৎসক ডা. সঞ্চিত রানী সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কোরবানির মাংস নিয়ে ঝগড়া, মা ও তিন সন্তানের বিষপান
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঈদের ছুটিতে দাদা বাড়িতে বেড়াতে এসেছিল জিসান। শিশুটির বাবা-মা ঢাকায় চাকরি করেন।
একাত্তর/আরএ