বেলকুচিতে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষ: নিহত ১ আহত ৪

সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর সড়কে বালুভর্তি ট্রাক ও ব্যাটারী চালিত অটোভ্যানের  সংঘর্ষে একজন মারা গেছেন, আহত হয়েছেন ৪ জন।

সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোভ্যানের যাত্রী শাহানা বেগম, তিনি মুকুন্দগাঁতি মুচিপাড়া গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী। আহত ৪ জনকে স্থানীয়রা হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়,  বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের রাজাপুর এলাকায় একটি অটোভ্যান ৩ জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা একজন নারী যাত্রী শাহানা বেগম নিহত হন। এই ঘটনায় আরো ৪ জন আহত হন। 

বেলকুচি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার  মোহাম্মদ সিদ্দিক আহমদ জানান, খবর শোনার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

একাত্তর/এআর