ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু ও পথচারীকে বাঁচাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি খাদে নামিয়ে দিয়েছেন চালক।
সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা সদরের কাছে পাচুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম জানান, সকালে তার বাসভবন থেকে গাড়ি বের করে তেল আনার জন্য পাম্পে যাচ্ছিলেন চালক খসরু মিয়া। ৯টার দিকে সড়কের উপর দাঁড়িয়ে থাকা গরু ও কয়েকজনকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে ফেলে দেন। এতে খসরু মিয়া হাতে ব্যথা পেলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ইউএনও আরও জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গরু কিছুটা আঘাত পেয়েছে। গরুটিকে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
একাত্তর/জো