করোনা: বরিশালে ১৩ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

বরিশালে গেল চব্বিশ ঘন্টার প্রতিবেদনে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের আর শেরেবাংলা মেডিকেলে উপসর্গে মারা গেছে ৮ জন। সব মিলিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছেন ৮৫৪ জনের।

বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৩ জন, পিরোজপুর জেলায় ১ জন ও ঝালকাঠী জেলায় ১ জন মারা গেছেন করোনায়।

শেরেবাংলা মেডিকেলের পরিচালক জানিয়েছেন, নতুন ৫৮ জন রোগী নিয়ে করোনা ইউনিটে ভর্তি আছেন ২৫১ জন। জেনারেল হাসপাতালে ২২ বেডের বিপরীতে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শেরেবাংলা মেডিকেলের মাইক্রোবায়োলজী বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ টেস্টে পজেটিভ মিলেছে ১১৪ জনের এবং পজেটিভের হার ৬০ ভাগ।

বরিশাল জেলার সিভিল সার্জনের দেয়া তথ্যমতে, এই জেলায় ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে বরাবরের মতো সর্বোচ্চ ১১৭ জন পজেটিভ এরপর বাকেরগঞ্জ উপজেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একাত্তর/ এনএ