বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শিবচরে এ ঘটনা ঘটে। এতে ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।