কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। গাড়ীটি চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীর।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের বাঘাইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেয়। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।

এ বিষয়ে জানতে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীকে ফোনে পাওয়া যায়নি।