কক্সবাজারে আদালত থেকে পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজারে আদালতে তোলার সময় মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। 

বুধবার সকালে উখিয়া থেকে কক্সবাজার আদালতের সেল ঘরে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  

পলাতক মামুন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

উখিয়ার থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, রোহিঙ্গা মামুনকে ক্যাম্প থেকে আটক করে পুলিশে দেয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে কোর্টে তোলা হয়। পরে পুলিশি পাহারায় সেল ঘরে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে পালিয়ে যান।

উখিয়ার থানার ওসি আরও বলেন, পলাতক রোহিঙ্গা মামুনকে আটকে অভিযান চলছে। তাকে আটক করা সম্ভব হবে বলেও জানান তিনি।