করোনা: চুয়াডাঙ্গায় সাতজনের মৃত্যু, স্বাস্থবিধি মানছেন না কেউ

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। এর মধ্যে দুইজন করোনায় এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।  

এছাড়া নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন করোনায় আক্রান্ত যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২.৮৪ শতাংশে। এদিকে, জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। 

মঙ্গলবার (১০ আগষ্ট) চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য জানিয়েছেন। এদিকে, হাসপাতালে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর  হার কমলেও মৃত্যুর ধারাবাহিকতায় জনগণের মাঝে বিধিনিষেধ মেনে চলার প্রবণতা খুবই কম। প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করেও মানুষের মাঝে বিধিনিষেধ মানার ক্ষেত্রে উদাসিনতা দেখা যাচ্ছে।

এদিকে হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়েও রোগী ও রোগীর স্বজনদের নানা অভিযোগ থাকলেও স্বাস্থ্য বিভাগের সাফ কথা তারা সিমিত লোকবলে যতটা সম্ভব তা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। 

জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৩৬১ জন এর মধ্যে গত সোমবার নতুন করে ২৬ জনসহ সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন এবং নতুন আরও ১ জনসহ মোট মৃত্যুর সংখ্যা ১৯৮ জন।

একাত্তর/ এনএ