রাজশাহীতে আরও ১৩ মৃত্যু, চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে সংক্রমণ

রাজশাহীমেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায়আরও ১৩ জনের মৃত্যুহয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, পাবনার তিনজন, নাটোর চাঁপাইনবাবগঞ্জের একজনকরে রয়েছেন। এদিকে রাজশাহী নাটোরে কিছুটাকমলেও চাঁপাইনবাবগঞ্জে আবারও বেড়েছে করোনা সংক্রমণ।

বৃহস্পতিবার(১২ আগস্ট) রাজশাহীর দুই ল্যাবে জেলার৩৩০ জনের নমুনা পরীক্ষাকরে ৮৩ জনের করোনাপজিটিভ হয়েছে। রাজশাহীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫দশমিক ১৫ শতাংশে। যাআগের দিন অর্থাৎ বুধবার(১১ আগস্ট) ছিল ২৮ দশমিক৬৩ শতাংশ।

অন্যদিকেবৃহস্পতিবার রামেক ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭০ জনের নমুনাপরীক্ষা করা হলে ১৬জনের করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনেরচেয়ে দুই দশমিক ৬৫শতাংশ বেশি। এদিন চাঁপাইনবাবগঞ্জে শনাক্তেরহার দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৬শতাংশে। বুধবার এ জেলায় শনাক্তের হার ছিল ২০দশমিক ২১ শতাংশ।

আরও পড়ুন: সিরাজগঞ্জ মহাসড়কে আজও যানবাহনের বাড়তি চাপ

রামেকহাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক করোনা ইউনিটে মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজেটিভ, সাতজন উপসর্গ নিয়ে এবং একজনকরোনা নেগেটিভ হবার পর মারাযান। যার মধ্যে সাতজনপুরুষ ছয়জন নারী।

গত ২৪ ঘন্টায় রামেককরোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তিহয়েছেন ৪০জন। নিয়ে ৫১৩ বেডেরবিপরীতে মোট ভর্তি রোগীআছেন ৩২৫ জন। 

 

একাত্তর/আরবিএস