নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পলায়নকালে ছয় রোহিঙ্গা ও তাদেরকে সহায়তাকারী পাঁচ দালালসহ মোট ১১ জনকে আটক করে এপিবি এন সিভিল টিম।
বুধবার (১৮ আগস্ট) রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম একাত্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।
শহীদুল ইসলাম জানান, এপিবি এন টিম ছয় রোহিঙ্গা ও পাঁচ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে 'মুরো' পুরস্কার পেলো বাংলাদেশের সংবাদচিত্র
পুলিশের তথ্য অনুযায়ী আটককৃতরা হলেন, ৭৫ নং ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (৬২), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২মাস), ২৫ নং ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুক (২ মাস)।
আটককৃত রোহিঙ্গা দালালরা হলেন, ২৮ নং ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদরের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২) ও ৮ নং ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।
একাত্তর/আরবিএস