বগুড়ায় পাঁচ মণ ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার, গ্রেপ্তার দুই

বগুড়ার শেরপুরে প্রায় পাঁচ মণ ওজনের পাথরের প্রাচীন মূর্তিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মূর্তিটি কষ্টিপাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমুইন গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।  

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, শেরপুরের দক্ষিণ আমুইন গ্রামের সোনালী পুকুরের পাশের একটি ঘরের মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় পাঁচ মণ। মূর্তিটি কষ্টিপাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

র‍্যাব আরও জানায়, অভিযানের সময় ওই গ্রামের আবুল বাসার ও সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন সরকার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।