খুলনায় করোনায় তিন মৃত্যু

গেল চব্বিশ ঘন্টায় খুলনায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গিয়েছেন। 

নিহতদের মধ্যে দুইজন রূপসা উপজেলার বাসিন্দা এবং একজন শহরের বাসিন্দা। 

গেল চব্বিশ ঘন্টায় খুলনা মহানগরী এলাকায় করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন ৩০৯ জন, করোনায় শনাক্ত হয়েছেন ৪৩ জন। পরীক্ষা বিবেচনায় নগরীতে সংক্রমনের হার শতকরা ১৩ ভাগ। 

এদিকে খুলনার করোনা হাসপাতালগুলোতে রোগী সংখ্যা কমতে থাকায় গতকাল খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিট রোগী শুন্য হয়ে পড়ে। গেল চব্বিশ ঘন্টায় সর্বশেষ চারজন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফেরায় হাসপাতালটি রোগী শুন্য। 

অপর চারটি করোনা হাসপাতাল থেকে গেল চব্বিশ ঘন্টায় ছাড়া পেয়েছেন ২৬ জন, নতুন ভর্তি হয়েছেন ২১ জন এবং মোট ভর্তি রয়েছেন ১২৫ জন।


একাত্তর/এআর