পদ্মায় জেলের জালে ১৬ কেজির বোয়াল, মূহুর্তেই হাতবদল

পদ্মা নদীর মোহনায় এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি বোয়ার মাছ ধরা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে গোয়ালন্দ ও ফরিদপুরের বর্ডার কামারডাঙ্গী এলাকায় জেলে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে পলাশ হালদার জানান, মাছ ধরা পড়ার খবর পেয়েই দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি দুই হাজার দুইশ’ টাকা কেজি দরে কিনে নেন। 

এরপর সকাল সা‌ড়ে সাতটার দি‌কে শাজাহান শেখের কাছ থে‌কে মাছ‌টি দুই হাজার তিনশ’ টাকা কে‌জি দ‌রে মোট ৩৬ হাজার আটশ’ টাকায়  ফ‌রিদপুর মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কি‌নে নেন।

আরও পড়ুন: শুভ জন্মাষ্টমী আজ

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার মাছ এম‌নি‌তেই  সুস্বাদু। তারপর য‌দি হয় বড়ো আকা‌রের- তাহ‌লে তো কথাই নাই। সবসময় পদ্মার মা‌ছের চা‌হিদা থা‌কে। বড়ো বড়ো ব্যবসায়ী, শিল্পপ‌তিরা আমাদের আগেই ব‌লে রা‌খেন। ভালো মাছ পে‌লে তা‌দের দিয়ে আসি। জেলে কাছ থেকে আজ মাছটি কিনে কেজিতে একশ’ টাকা লাভে বিক্রি করেছি। 

একাত্তর/এসি