নোয়াখালীর ভাসানচরে চোরাই মালামালসহ চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার (৩০ আগষ্ট) রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেছে মাস্তুল
আটককৃতরা হলো মো.এরশাদ (১৪), মো.রফিক (১৩), কামাল হোসেন (১৫) ও ওমর ফারুক (১৩)।
এসপি শহীদুল ইসলাম আরও জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা চার রোহিঙ্গাকে মালামাল সহ আটক করে।
একাত্তর/এসজে