রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গে তিনজন মারা গেছেন। এদিন জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১০ শতাংশ।
শুক্রবার (৩ সেপ্টম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৪ সেপ্টম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ১৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১০৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে পাঁচজনের।
তিনি আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪২ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৪০ জন। বর্তমানে রাজশাহীর ৭১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ২০ জন, নওগাঁর ৮ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৬ জন, চুয়াডাঙ্গার ২ জন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। সে হিসেবে জেলায় কমেছে করোনা সংক্রমণ।
আরও পড়ুন: রাজবাড়ীতে পদ্মার পানি আজও বিপদসীমার ওপরে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪০ জন। বর্তমানে মোট ১৪২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার (৩ সেপ্টম্বর) জেলার মোট ১৯০ টি নমুনা পরীক্ষার বিপরীতে পজেটিভ এসেছে ১৯ টি। শতকরার হিসেবে যা ১০ শতাংশ।
একাত্তর/আরবিএস